Sunday, June 7, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা প্রিমিয়ার ব্যাংকের নতুন দুটি শাখার উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংকের নতুন দুটি শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুর (বটতলা মোড়, নাগরপুর, টাঙ্গাইল) শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং এবং বনানী শাখা প্রধান জনাব সৈয়দ নওশের আলী সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নারায়ণগঞ্জ কাঞ্চন শাখার (হাজী আব্দুল মালেক ভূঁইয়া শপিং কমপ্লেক্স – ২য় তলা, কাঞ্চন মধ্য বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক এবং নারায়নগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসএমই এবং কৃষি ঋণ বিভাগ প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স প্রধান মো. তারেক উদ্দিন, গাউছিয়া কর্পোরেশনের স্বত্বাধিকার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাজারে ৩ গুণ বেড়েছে গাজরের দাম, কমেছে বেগুন-শসার
পরবর্তী নিবন্ধ২০৫০ সালে দারিদ্র্যমুক্ত হবে ভারত : গৌতম আদানি