Friday, September 18, 2026
প্রচ্ছদ খেলাধুলা কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের বাবা হওয়ার খবর জানান তিনি।

আপাতত মাঠে ফেরার লড়াই করছেন তাসকিন। চোট নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসেন। ওয়ানডে সিরিজ জয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন। কিন্তু কাঁধের চোটের কারণে ডারবানে প্রথম টেস্টে নিজের শতভাগ দিয়ে বোলিং করতে পারেননি।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও খেলা হচ্ছে না তাসকিনের। তবে এই সময়টা যে বেশ দারুণ কাটবে তা বলার অপেক্ষা রাখে না। নবজাতক কন্যার সঙ্গে চমৎকার মুহূর্ত কাটাবেন নিশ্চিতভাবে।

শুক্রবার সকালে তাসকিন ফেসবুকে পোস্ট দেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হন তাসকিন। ছেলের নাম তাসফিন আহমেদ। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন বাংলাদেশি পেস তারকা।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি-খাদ্য-সারের উচ্চমূল্যের জের থাকবে তিন বছর : বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধঈদের আগে ৭শ টাকা ছাড়িয়ে গেলো গরুর মাংসের কেজি