Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা এক্সিম ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

এক্সিম ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

মঙ্গলবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) রেটিংস অনুযায়ী, এক্সিম ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩১ মার্চ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে ইউসিবির ২১৬তম শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধওয়ান ব্যাংক-ডানা ফিনটেকের সমঝোতা স্মারক সই