Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী মুনাফা ১৩৪ কোটি টাকা

ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী মুনাফা ১৩৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক এককভাবে ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৩৪ কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করেছে। সামষ্টিকভাবে কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৯৭ কোটি টাকা।

৩০ মে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২২ সালের প্রথম তিন মাসের আর্থিক ফলাফল ও পরিচালনাগত অর্জনসমূহ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক। স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফলিও ম্যানেজার ও পুঁজিবাজার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা এফসিএ, ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো: শাহীন ইকবাল, সিএফএ, হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব ক্রেডিটরিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশীদ জয় ব্যাংকের আর্থিক ফলাফল, অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকের অর্জিত প্রথম প্রান্তিকের ফলাফল প্রমাণ করে; অর্থনীতি মহামারির প্রভাব কাটিয়ে উঠায় ব্যাংক নতুন গ্রাহক নিয়ে আসতে ও ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। আমাদের দৃঢ়গ্রাহক ভিত, বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল চ্যানেল এ প্রবৃদ্ধির পথে এগিয়ে যেতে সাহায্য করেছে।

তিনি আরো বলেন, আগামীতে আমরা প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে চাই। আমি ব্যাংকের প্রতিভাবান কর্মকর্তাদের তাদের দৃঢ় অঙ্গীকারের জন্য, পরিচালনা পর্ষদকে দিক নির্দেশনার জন্য এবং বাংলাদেশ ব্যাংককে নীতিগত সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া