Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৪৩তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৪৩তম সভা

নিজস্ব প্রতিবেদক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৪৩তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক সভায় ভার্চুয়ালি অংশ নেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ; পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম, আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক ও মিসেস জেবুন নাহার; বিকল্প পরিচালক মোহাম্মদ মাসুদ, স্বতন্ত্র পরিচালকবৃন্দ একরামুল হক, কে.এ.এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদাম বেড়েছে কাঁচামরিচ, কমেছে ইলিশ
পরবর্তী নিবন্ধক্যাডেট কলেজ ক্লাবকে স্পন্সর করলো এআইবিএল