Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু

ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু

সিলেট প্রতিনিধি: ২৩ দিন বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকালে চুনাপাথরবোঝাই গাড়ি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে গত ৮ জুলাই ভারত থেকে চুনাপাথর আমদানি বন্ধ হয়।

ভোলাগঞ্জ কাস্টমস সুপার আহমদ আলী খান বলেন, ভারতের ইমপোর্ট-এক্সপোর্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে পাথর রপ্তানি বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। এছাড়া অন্য কোনো কারণ তারা চিঠিতে উল্লেখ করেনি।
অবশ্য সোমবার সকাল থেকে আবারও চুনাপাথর নিয়ে ভারতীয় গাড়ি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপ সূত্র জানায়, ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাদেরই একটি পক্ষ রাস্তা বন্ধ করে রেখেছিল। ফলে প্রতিদিন সরকার দুই লক্ষাধিক টাকা রাজস্ব বঞ্চিত হয়। আর অন্তত ২০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।

তবে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু বলেন, রাস্তা মেরামতের জন্য ভারত থেকে বাংলাদেশে চুনাপাথর রফতানি বন্ধ রেখেছিল। গত তিন দিন আগে তারা চিঠি দিয়ে সোমবার থেকে আবারও পাথর রফতানির বিষয়টি আমাদের অবগত করেছে। ফলে ২৩ দিন পর আগের মতোই পাথর আমদানি শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধটিসিবির পণ্য নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী