Friday, September 18, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জনতা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

জনতা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রামে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট আয়োজিত মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক (ইডি) মো. নূরুল আমীন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এর অতিরিক্ত পরিচালক মো. আরিফুজ্জামান এবং যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহিদ ইকবাল, জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার প্রিন্সিপাল (জিএম) মো. রুহুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আশরাফুল আলমসহ অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ৮৩২৮১ টাকা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক বরিশাল জোনের ওয়েবিনার