Thursday, September 10, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মিডল্যান্ড ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা পর্যালোচনা সম্মেলন

মিডল্যান্ড ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা পর্যালোচনা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন এবং এনআরবি ব্যাংকিংয়ের অর্ধ বার্ষিক ব্যবসা পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে ব্যবসা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে সভা পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন।

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনসের প্রধান মো. রাশেদ আক্তার, ক্লাস্টার প্রধানরা, শাখা ও উপ-শাখা ম্যানেজারারা, কার্ড ডিভিশনের প্রধান, ম্যানেজার- ইসলামী ব্যাংকিং উইন্ডো, ম্যানেজার- এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং এনআরবি ব্যাংকিং এর দায়িত্বপ্রাপ্ত নাফিসা চৌধুরী সভায় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

ক্লাস্টার প্রধানরা, শাখা ও উপ-শাখা ম্যানেজারারা, কার্ড ডিভিশনের প্রধান, ম্যানেজার- ইসলামী ব্যাংকিং উইন্ডো, ম্যানেজার- এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং এনআরবি ব্যাংকিং এর দায়িত্বপ্রাপ্ত নাফিসা চৌধুরী সভায় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সভায় ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট ও ট্রেজারি ব্যাংকিং বিভাগের ২০২২ সালের ৩০ জুন ভিত্তিক অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২২ সালের জন্য বার্ষিক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়। সভায় নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা মেনে উন্নত গ্রাহক সেবা ও গ্রাহকদের অর্থনৈতিক প্রয়োজনীয়তা নিরুপনকল্পে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য সব কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধজুলাইয়ে আমদানি ঋণপত্র খোলার হার কমেছে ৩১ শতাংশ