Thursday, July 23, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিএসইসির ৮৪১তম সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, বন্ডটি আনসিকিউরড, কন্টিজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং পার্পেচুয়াল বন্ড। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

আলোচ্য বন্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ শতাংশ (ফ্লোর) থেকে ১০ শতাংশ (সেলিং)। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

বন্ডটি ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক লিমিটেড অতিরিক্ত টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি ও ৫ হাজার টাকা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধইলিশ রপ্তানি করে এবছর আয় ১৪১ কোটি টাকা : মৎস্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিডল্যান্ড ব্যাংক ও পপুলার মেডিকেলের সমঝোতা স্বাক্ষর