
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের নওয়াপাড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক পরিচালক মো. আশিক হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শাখা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, সরকার গ্রুপের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সরকার, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শাহ্ জালাল হোসেন এবং নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। এআইবিএল খুলনা জোনাল হেড ও এসভিপি মো. মজিবর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।


