Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি

রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৪ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রূপালী ব্যাংক ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণের জন্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। সার্বিক দিক বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণের সম্মতি দিয়েছে।

বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ১৭৩
পরবর্তী নিবন্ধথানাকে জনগণের ভরসাস্থল করতে চাই: আইজিপি