Friday, July 24, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ৩য় দফায় করোনা আক্রান্ত ডিএনসিসি মেয়র আতিক

৩য় দফায় করোনা আক্রান্ত ডিএনসিসি মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) পরীক্ষা করালে মেয়রের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে ওনার হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালে করোনার শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি আবারও সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, নারীসহ উদ্ধার ৩৪
পরবর্তী নিবন্ধতুরস্কে মুদ্রাস্ফীতি ৮৩ শতাংশ