Friday, July 24, 2026
প্রচ্ছদ বাংলাদেশ দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭১ জনে। এ সময় আরও ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনে।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম লিটারে প্রতি ১৪ টাকা কমছে
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা