Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য ওয়ালটন হাই-টেকের পর্ষদ সভা ৬ নভেম্বর

ওয়ালটন হাই-টেকের পর্ষদ সভা ৬ নভেম্বর

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৬ নভেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের (প্রথম প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আলোচ্য প্রতিবেদন পরিচালনা পর্ষদ অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ যুব সমাজ আমাদের সম্পদ, তাদের কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধতারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা