Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান খোন্দকার শামীম আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। সভায় শাখাসমূহের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিলেটে আয়কর মেলায় এবি ব‌্যাংক