Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৮০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৮০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে এ সভা হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমানের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, এম কামাল উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩৪তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকে ন্যাশনাল ইন্টেগ্রিটি স্ট্র্যাটেজি নিয়ে প্রশিক্ষণ