Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা পূবালী ব্যাংকের জিঞ্জিরা উপশাখার উদ্বোধন

পূবালী ব্যাংকের জিঞ্জিরা উপশাখার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক লিমিটেড রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে জিঞ্জিরা উপশাখার কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। এসময় সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, পূবালী ব্যাংক লিমিটেড দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে জিঞ্জিরা উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জিঞ্জিরা উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংক ট্রেইনিং ইনস্টিটিউটে বেঙ্গল ব্যাংকের এমটিওদের প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধআইএফআইসি ব্যাংকের মাসব্যাপী রেমিটেন্স উৎসব শুরু