Wednesday, June 10, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ছাত্রলীগের ৩০তম সম্মেলন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

জাতীয় সংগীতের পর দলীয় সংগীতের পরিবেশনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন উদ্বোধন করা হয়।

এসময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এর আগে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১০ ও ১১ মে। তারপর নানা ঘটনা পরিক্রমায় চার বছর সাত মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

পূর্ববর্তী নিবন্ধসূচক বাড়ার মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন চলছে
পরবর্তী নিবন্ধগ্রাহকদের জন্য মেডিক‌্যাল সেকেন্ড ওপিনিয়ন সার্ভিস চালু করলো এনসিসি ব্যাংক