
নিজস্ব প্রতিবেদক : করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় গবির, দুস্থ, অসহায় ও ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে এসব মানুষের মাঝে কম্বল ও মশারি বিতরণ করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম, তাওহিদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস ও মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএসআরের আওতায় সারাদেশে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করছে সোনালী ব্যাংক লিমিটেড।


