
সংবাদ বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা হয়। সভাপতিত্ব করেন শরিয়া কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন—কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ, সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, অন্যান্য সদস্য এবং ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


