
সংবাদ বিজ্ঞপ্তি : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এর উদ্দেশ্য ছিল—ব্যাংকের গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে ২৩ বছরের বিশ্বস্ত অংশীদারত্বকে স্মরণ করা। এই বছরের উদযাপনের থিম ছিল—‘বিশ্বস্ত অংশীদারত্বের ২৩ বছর’।
এমটিবি এই অংশীদারত্ব প্রতিষ্ঠা করেছে, কারণ ব্যাংক সব সময় ব্যাংকিং ও গ্রাহক পরিষেবার মান উন্নত করতে একটু এগিয়ে থেকে চিন্তা করে। ব্যাংক সেই অনুযায়ী উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করে। তাই, সর্বদা গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকার প্রয়াসে এমটিবি সব সময় প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে বিভিন্ন আধুনিক পরিষেবা নিয়ে আসে।
ব্যাংকটি গত কয়েক বছরে ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ/সল্যুশনের মাধ্যমে ব্যতিক্রমী রূপান্তর সৃষ্টি করে চলেছে, যা ব্যাংকিং খাতে ব্যাংকটিকে যুগান্তকারী উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমটিবি তার গ্রাহকদের জন্য একটি নিরাপদ ডিজিটাইজড ব্যাংকিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য দেশে একটি অগ্রগামী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হচ্ছে। এমনকি কোভিড-১৯ মহামারিতে বিশ্ব থমকে যাওয়ার আগেই এমটিবি ডিজিটাল উদ্ভাবন এবং রূপান্তরের ক্ষেত্রে একটি অন্যরকম ভবিষ্যতের কল্পনা করেছিল। সেই ভবিষ্যৎকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ‘বাংলাদেশে শাখাবিহীন ব্যাংকিংয়ের সূচনা করতে সহযোগিতা করেছে।
২০২৩ সালের শুরুতে এমটিবি গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার সাথে মিল রেখে ‘এই সময়ের ব্যাংকিং’ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে উন্নত দক্ষতা, হ্রাসকৃত পরিচালন ব্যয় এবং উন্নত নমনীয়তার মাধ্যমে।
‘এই সময়ের ব্যাংকিং’ ক্যাম্পেইন সম্পর্কে জানাতে মিডিয়া ব্যক্তিত্বদের জন্য ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে এমটিবি। রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে প্রেস মিটে উপস্থিত ছিলেন—এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহমাদ।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।


