জনতা ব্যাংকের ইও ১০ ব্যাচের যুগপূর্তিতে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকে ২০১০ সালে এক্সিকিউটিভ অফিসার (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানকারীদের সংগঠন ’ইও-১০’ এর একযুগ পূর্তি ও মিলনমেলা গতকাল শুক্রবার ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক শেখ হুসাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের ৭২৯ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ হতে ব্যাংকের খেলাপি ঋণ হ্রাস, আমানত বৃদ্ধি, রেমিট্যান্স আহরণ ও রপ্তানী খাতে ব্যবসা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং নিশিতা বড়–য়া সংগীত পরিবেশন করেন।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবগুড়ায় শীতার্তদের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক