Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মাস্টারকার্ড লাউঞ্জকি’র শুভ সূচনা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড

মাস্টারকার্ড লাউঞ্জকি’র শুভ সূচনা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড

প্রেস বিজ্ঞপ্তি : মাস্টারকার্ডের সহযোগিতায় মাস্টারকার্ড লাউঞ্জকি এর শুভ সূচনা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। মাস্টারকার্ড লাউঞ্জকি এর আওতায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্লাটিনাম কার্ডহোল্ডাররা বিশ্বব্যাপী ১২০টি দেশে ১,১০০টিরও বেশি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করার সুযোগ পাবেন।

সোমবার (৯ জানুয়ারি) ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাউঞ্জকি-এর উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন এবং হোসাইন আখতার চৌধুরী, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর সোহেল আলিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধকৃষি খাতে ৪ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক
পরবর্তী নিবন্ধইজতেমা বিরোধী কর্মকাণ্ড পরিহারে সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান