Sunday, July 26, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মুন্সীগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন

মুন্সীগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক : শরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের মুন্সীগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জ শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিটল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, নিও বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম নজরুল হোসাইন এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন—ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং মুন্সীগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুন্সীগঞ্জে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী