রাজধানীর মাতুয়াইলে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি :গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়ে রাজধানীর মাতুয়াইলে পূবালী ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা দিতে সম্মানিত গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে মাতুয়াইল উপশাখা উদ্বোধন করা হলো।

তিনি আশা প্রকাশ করেন, মাতুয়াইল উপশাখা এ এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগ্লোবাল ইকোনমিক্সের দুটি অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক