১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক : দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে ।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে এ মন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মাঝ নদীতে আটকে থাকা বনলতা, হাসানাহেনা ও রজনীগন্ধা নামের তিনটি ফেরি তীরে এসে নোঙ্গর করেছে এবং ফেরি গুলোতে থাকা যাত্রী ও যানবাহন আনলোড করা হয়েছে ।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউৃটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বানিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে ফেরির দিক নির্নেয় বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ধীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহ গুলোকে সিরিয়াল অনুয়ায়ী পার করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সকাল ১০টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ১১ ঘণ্টা বন্ধ থাকায় পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ঘাট এলাকায় ১০টি সাধারণ পন্য বোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় ছিল।

পূর্ববর্তী নিবন্ধশূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত