Sunday, July 26, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৩তম ইন্টার্নশিপ প্রোগ্রাম মঙ্গলবার (৩ জানুয়ারি) উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ কোর্সে অংশ নিয়েছেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য দেন। আইবিটিআরএ’র প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া এবং আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবাজারে আসছে উড়ন্ত গাড়ি
পরবর্তী নিবন্ধঅতীতের সব রেকর্ড ভাঙতে পারে ভারতের সোনার দাম