Monday, July 27, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা নতুন ১০০০ টাকার নোট বাজার আসছে আজ

নতুন ১০০০ টাকার নোট বাজার আসছে আজ

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাজারে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা করা হবে।

এরআগে ধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, বর্তমান গভর্নরের সই করা ১০০০ হাজার টাকা মূল্যমানের নোট আগামীকাল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্ক জোরদার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার বার্তা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধজুনেই বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা : দাবি আর্জেন্টাইন মিডিয়ার