
নিউজ ডেস্ক : ট্রাক মালিকদের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা এসেছি বলে এখানে অনেক জায়গায় ট্রাক নেই। সত্যি কথা বলতে গেলে এখানে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে।
টম অ্যান্ড জেরি আমরা সবাই দেখেছি।
তিনি বলেন, আমি আসছি (ট্রাক নিয়ে) তারা চলে যাচ্ছে। পুলিশ আসছে (ট্রাক নিয়ে) তারা চলে যাচ্ছে। পরে আবার তারা আসছে ট্রাক নিয়ে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের আনিসুল হক সড়কে উচ্ছেদ অভিযানে এসে তিনি একথা বলেন।


