Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা প্রিমিয়ার ব্যাংকের লোহাগড়া শাখা উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংকের লোহাগড়া শাখা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি : নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রিমিয়ার ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি লোহাগড়া বাজার (গুড় পট্টি) প্রধান অতিথি হিসেবে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিল্ক ভিটার (বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড) চেয়ারম্যান এবং রুমি ফিশ ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোহাগড়া শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান, গোপালগঞ্জ আওয়ামী লীগ সিনিয়র উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকোটিপতি ব্যাংক হিসাব এক লাখ ৯ হাজার ৯৪৬
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৩৯ হাজার গৃহহীন