Monday, July 27, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিউজ ডেস্ক : এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

গত ৬ই মার্চ দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্পোরেট হেড অফিস বনানী সংলগ্ন হোটেল সারিনাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া ডিজিটাল দক্ষতার বিকাশ, ট্রান্সফর্মেটিভ প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার অগ্রগতি, কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও শিখা প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রতিষ্ঠানটির নারীদের সকল বাধা-বিপত্তি পেরিয়ে, অসম্ভবকে জয় করে আরও সামনের দিকে এগিয়ে আসার জন্য উৎসাহ দেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্সেস ডিভিশন প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের আত্মপ্রত্যয়ী হওয়ার মাধ্যমে নিজ পরিবারের, দেশের ও সমাজের উন্নয়নের পথে সদা অগ্রসরমান থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধআদানির বিদ্যুৎ এলো জাতীয় গ্রিডে
পরবর্তী নিবন্ধমিডল্যান্ড ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা দিবস উদযাপন