Monday, June 8, 2026
প্রচ্ছদ বাংলাদেশ মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত বেড়ে ১৬

মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত বেড়ে ১৬

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

রোববার (১৯ মার্চ) সকালে কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সংখ্যা ১৬ জন। আহত হয়েছেন অনেক। উদ্ধার কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় কর্মী নেওয়ার প্রক্রিয়া স্থগিত ঘোষণা
পরবর্তী নিবন্ধক্রেডিট সুইস ব্যাংক বাঁচাতে ৬ বিলিয়ন ডলার গ্যারান্টি চায় ইউবিএস