Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জনতা ব্যাংকের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংকের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের বিষয়ে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনতা ব্যাংক লিমিটেড এর পরিবর্তে জনতা ব্যাংক পিএলসি নামে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুন অর রশিদ মোল্লা, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুছ ছালাম আজাদ, ব্যাংকের ডিএমডি বৃন্দ, সিএফও এবং কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঈদে মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে থাকবে ফেরি
পরবর্তী নিবন্ধদেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন শেখ হাসিনা