রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ঘটনাস্থলে যায় দুটি ইউনিট। পরে বাকি ইউনিটগুলো যুক্ত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

কীভাবে আগুনের সূত্রপাত, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধআরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী