Saturday, September 19, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

নিউজ ডেস্ক : বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করেছিলো কর্তৃপক্ষ।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ রোববার (৩০ এপ্রিল) সকাল ৬টা থেকে আবহাওয়া ভালো হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চ চলাচলের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন।

তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠে। তাই দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া ভালো হওয়া আজ সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘাটে যাত্রী বা যানবাহনের কোনো চাপ নেই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন রাইজিংবিডিকে বলেন, গতকাল লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধজাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল