Monday, November 9, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা আল-আরাফাহ ব্যাংকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আল-আরাফাহ ব্যাংকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে বিভিন্ন শাখায় বিনিয়োগ বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন এআইবিএল’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো. আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান।

উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ৩ জোন ও কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর