ইসলামী ব্যাংকের ৩ জোন ও কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল, ইস্ট ও কুমিল্লা জোন এবং ৬টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১০ এপ্রিল ২০২৩, সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির, মো. আকিজ উদ্দীন ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান, জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের, এএসএম রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম ও মিফতাহ উদ্দীনসহ জোনগুলোর অধীন শাখাসমূহের প্রধান ও উপ-শাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ ব্যাংকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা