Sunday, September 20, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ঈদের আগে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ডলার

ঈদের আগে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ডলার

নিউজ ডেস্ক : প্রতিবারের মতো এবারও রোজা ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসের ২১ দিনে অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

সোমবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৭ লাখ ডলার, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর আগস্টে দেশে সর্বোচ্চ ২০৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

পূর্ববর্তী নিবন্ধট্রলারে ভেসে আসা ১০ মৃতদেহের পরিচয় মিলেছে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৮ চুক্তি-সমঝোতার সম্ভাবনা