মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক : ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (১৭ এপ্রিল) সকালে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলীয়প্রধান হিসেবে তার দলের সিনিয়র সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের প্রথম সরকার গঠন উপলক্ষে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কন্যাকে হটানোর ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধরাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট