Tuesday, July 28, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য চীনের সঙ্গে আবারও ‘ফরেন অফিস কনসালটেশন’ হতে যাচ্ছে আজ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ উপলক্ষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং শুক্রবার রাতে ঢাকা এসেছেন। তিনি আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জানা যায়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবারের বৈঠকে আলোচনা হবে। ফলে এ বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রসঙ্গ। এছাড়া, বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে।

এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবারে হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাজিদের সেবায় গিয়ে না জানিয়ে তায়েফে, ৭ জনকে শোকজ
পরবর্তী নিবন্ধহবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩