Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন করেছে এবি ব্যাংক

রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলন করেছে এবি ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি : এবি ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে শনিবার রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানষিকতা গড়ে তোলা ছিল এ সম্মেলনের মূল উদ্দেশ্য। জেলার ৪৬টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সম্মেলন আয়োজিত হয়।

এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. রেজাউল শাহরিয়ার, ইভিপি, এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের ঢাকা ও রাজশাহী অফিসের কর্মকর্তারা ও অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তারাসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

পূর্ববর্তী নিবন্ধহজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ যাত্রী
পরবর্তী নিবন্ধবেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও চিটাগাং চেম্বারের সমঝোতা স্মারক সই