ঈদের ৭ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিনসহ মোট ৭ দিন ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয়, দ্রুত পচনশীল পণ্য ও পশুবাহী ট্রাক এর বাইরে থাকবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩১ মে) দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহায় সুষ্ঠুভাবে নৌ-যান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

পূর্ববর্তী নিবন্ধকাউকে হারিয়ে-জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়: সিইসি
পরবর্তী নিবন্ধআজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত