Sunday, June 14, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বিচার বিভাগে বাজেট বাড়ানো হয়েছে : আইনমন্ত্রী

বিচার বিভাগে বাজেট বাড়ানো হয়েছে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের জন্য বাজেট বাড়ানো হয়েছে। বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এখন আপনাদের দায়িত্ব মানুষ যেন দ্রুত বিচার পায় সেটা নিশ্চিত করা। ।

শনিবার (৬ মে) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জজদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করেছে। তাই, জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতা নেই। জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিচারকদের উদ্দেশে আনিসুল হক বলেন, জুডিশিয়াল ডিসিশন (সর্বোচ্চ আদালতের রায়, সিদ্ধান্ত) মেনে চলে মামলাজট নিরসনে ভূমিকা পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধরূপপুরের মালামাল নিয়ে মোংলায় ভিড়লো ‘আনকা সান’
পরবর্তী নিবন্ধঅ‌্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর