Thursday, September 10, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি’র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এবং বিদেশি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় অংশ নেন।

সভায় অন্যান্য আলোচ্যসূচির পাশাপাশি ২০২২ সালের আর্থিক বিবরণী, শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ব্যাংকের নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌরুট
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু থেকে দৈনিক গড় আয় ২ কোটি ১৮ লাখ টাকা