Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৭৭তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৭৭তম সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েকজন পরিচালক ও শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত সদস্য উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতী শাহেদ রহমানী। সভায় বাংলাদেশ ব্যাংকের সংশোধিত শরীয়াহ্ গাইডলাইন পর্যালোচনাসহ ব্যাংকের বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. নাছির উদ্দিন খান, মিসেস জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজসহ আরও অনেকে।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত