Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা লংকাবাংলা ফাইন্যান্স-আমার টাকার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

লংকাবাংলা ফাইন্যান্স-আমার টাকার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক : সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স-এর হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং আমার টাকা-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাহমুদ আল মারুফ তৌফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তির আওতায় গ্রাহকরা আমার টাকার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স-এর হেড অব কার্ডস (ভারপ্রাপ্ত) তৌফিকুর রহমান, হেড অব কার্ড অপারেশনস এ বি এম ফারুক হোসেন, সিনিয়র ম্যানেজার কার্ড বিজনেস মোহাম্মদ আব্দুল জলিল খান এবং আমার টাকা-এর মো. শাহরিয়ার ইসলাম, রেহেনুমা তাবাসসুম বারিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ২৯৬ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার
পরবর্তী নিবন্ধএবি ব্যাংক বন্ডের লেনদেন শুরু বৃহস্পতিবার