Tuesday, June 9, 2026
প্রচ্ছদ বাংলাদেশ সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ,সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ১৪ নিহত বেড়ে ১৫

সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ,সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ১৪ নিহত বেড়ে ১৫

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর এলাকায় পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহতদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসমানী হাসপাতাল ফাঁড়ি ইনচার্জ জুয়েল আহমদ জানান, হাসপাতালে মারা গেছেন আরও তিন জন। সব মিলিয়ে ১৪ জন মারা গেছেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি, কমছে ওষুধের দাম