Sunday, September 20, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য ওয়ালটন-মানবকণ্ঠ ‘বিশ্বকাপ ফুটবল কুইজ’ পুরষ্কার বিতরণ

ওয়ালটন-মানবকণ্ঠ ‘বিশ্বকাপ ফুটবল কুইজ’ পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন-মানবকণ্ঠ ফুটবল বিশ্বকাপ কুইজ ২০২২ এর বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে দৈনিক মানবকণ্ঠের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।

এ সময় বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই। এভাবে কুইজে অংশ নিয়ে দেশের ফুটবলকে সামনের কাতারে নিয়ে যেতে আপনাদের উৎসাহ-উদ্দীপনাই হচ্ছে মূল শক্তি। এই পুরষ্কার অত্যন্ত আনন্দের, এই পুরষ্কার অত্যন্ত গর্বের। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জন্য শুভকামনা।

এর আগে, মানবকণ্ঠ কার্যালয়ে গত ২১ মে বিকেলে ওয়ালটন-মানবকণ্ঠ বিশ্বকাপ ফুটবল কুইজ-২০২২ এর ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া, বার্তা সম্পাদক মোশাররফ হোসেন বাবলু, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব মার্কেটিং মাসুদ রানা, জিএম (মার্কেটিং) মতিয়ার রহমান।

এছাড়া, ওয়ালটনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (হেড অব পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মোহাম্মদ শাহাজাদা সেলিম, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ এবং অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার আরজু হোসাইন।

মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক বিপ্লব রহমান বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, সকলকে গৌধূলী বেলার শুভেচ্ছা। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারি করা হয়। যারা বিজয়ী হতে পারেনি তাদেরকেও অভিনন্দন জানাই। আগামী দিনেও আপনেরা মানবকণ্ঠের সঙ্গেই থাকবেন। এই প্রত্যাশা আমার।

বিশ্বকাপ চলাকালে দুই পর্বে কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

প্রথম পর্বের বিজয়ী প্রথম পুরস্কার পেয়েছেন ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লি.), দ্বিতীয় পুরস্কার বিজয়ী পেয়েছেন ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তৃতীয় পুরস্কার বিজয়ী পেয়েছেন ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, চতুর্থ পুরস্কার (৩টি), বিজয়ীরা পেয়েছেন ওয়ালটন রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার (৩টি), বিজয়ীরা পেয়েছেন, ওয়ালটন ব্লেন্ডার।

এছাড়া, দ্বিতীয় পর্বের বিজয়ী প্রথম পুরস্কার পেয়েছেন ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পেয়েছেন ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, তৃতীয় পুরস্কার বিজয়ী পেয়েছেন ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন, চতুর্থ পুরস্কার (৩টি), বিজয়ীরা পেয়েছেন ওয়ালটন গ্যাস স্টোভ এবং পঞ্চম পুরস্কার (৩টি), বিজয়ীরা পেয়েছেন ওয়ালটন রাইস কুকার।

প্রথম পর্বের বিজয়ীরা হলেন- প্রথম পুরস্কার বিজয়ী: জহির (ইছাপুরা, ঢাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী: মুবিন (বাসাইল, টাঙ্গাইল), তৃতীয় পুরস্কার বিজয়ী: শামীমা আকতার (জিইসি, চট্টগ্রাম), চতুর্থ পুরস্কার বিজয়ী (৩ জন): দিল সারা রিচি (বাসাইল, টাঙ্গাইল), অরিন (খিলক্ষেত, ঢাকা) ও লামিয়া আক্তার (খিলক্ষেত, ঢাকা), পঞ্চম পুরস্কার বিজয়ী (৩ জন): ওসমান গনি (নতুন বাজার, ঢাকা), ইলমা (ভোলা) ও আতিক (পাতিরা, ঢাকা)।

দ্বিতীয় পর্বের বিজয়ীরা হলেন- প্রথম পুরস্কার বিজয়ী: সোয়াইবা (টাঙ্গাইল), দ্বিতীয় পুরস্কার বিজয়ী: মোসা. মুছকান (ডুমনী, ঢাকা), তৃতীয় পুরস্কার বিজয়ী: জায়ফা (খিলক্ষেত, ঢাকা), চতুর্থ পুরস্কার বিজয়ী (৩ জন): রিফাত (ডুমনী, ঢাকা), শান্ত (খিলক্ষেত, ঢাকা) ও ফাতেমা (ওয়ারলেস গেট, ঢাকা), পঞ্চম পুরস্কার বিজয়ী (৩ জন): ইফাত (বোয়ালখালী, চট্টগ্রাম), আমেনা (ওয়ারলেস গেট, ঢাকা) ও জাহাঙ্গীর আলম (আগ্রাবাদ, চট্টগ্রাম)। প্রত্যেক বিজয়ীর হাতে তাদের পুরষ্কার তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সম্মেলন