Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা উত্তরা ব্যাংকের নাম পরিবর্তন

উত্তরা ব্যাংকের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক : উত্তরা ব্যাংক লিমিটেড এর নাম পরিবর্তন করা হয়েছে।এখন থেকে এর নাম হবে ‘উত্তরা ব্যাংক পিএলসি’।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত সোমবার (৩ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কোম্পানি আইনের বিধান অনুযায়ী ৩ জুলাই থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘উত্তরা ব্যাংক লিমিটেড’ এর নাম ‘উত্তরা ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘UTTARA BANK PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ক (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ব্যাংকটির নাম পরিবর্তিত করে উত্তরা ব্যাংক পিএলসি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে লেনদেন বেড়েছে
পরবর্তী নিবন্ধদেশের প্রতিটি বাহিনীই সাধারণ মানুষের পাশে আছে: প্রধানমন্ত্রী