ভারতে নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে শনিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শনিবার (৮ জুলাই) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে পানামা পোর্ট লিংক লিমিটেড খোলা থাকায় বন্দরের কার্যক্রম ও বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চলবে।

৯ জুলাই থেকে আবার বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে মোহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় , ত্রিন্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল উদ্দিন চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, এদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দরে পণ্য খালাসসহ বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতের মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতেজস্ক্রিয়তার শঙ্কায় জাপান থেকে খাদ্যপণ্য আমদানিতে চীনের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫